শর্তাবলী (Terms and Conditions)
মাটির পণ্যতে আপনাকে স্বাগতম! আমাদের মাটির পণ্যগুলো আপনার হাতে তুলে দেওয়ার আগে আমরা চাই আমাদের মধ্যে স্বচ্ছ একটি সম্পর্ক থাকুক। তাই নিচের সাধারণ শর্তগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এগুলো মূলত আপনার এবং আমাদের—উভয়ের নিরাপত্তার জন্যই তৈরি করা।
পণ্য সম্পর্কে কিছু কথা
আমাদের বেশিরভাগ পণ্যই কারিগরদের হাতে তৈরি। তাই ছবির সাথে বাস্তব পণ্যের রঙের সামান্য তারতম্য হতে পারে। একে আমরা ত্রুটি বলি না, বরং মাটির পণ্যের “ন্যাচারাল বিউটি” বা প্রাকৃতিক সৌন্দর্য বলি। কারণ প্রতিটি পণ্যই তার নিজের মতো করে ইউনিক।
সাধারণ নিয়মাবলী
- এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট (ছবি, লেখা, ডিজাইন) “মাটির পণ্য”-এর সম্পত্তি। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা নিষিদ্ধ।
- আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিবর্ধন করার অধিকার রাখি।
- ওয়েবসাইটের অপব্যবহার বা কোনো বেআইনি কাজের জন্য ব্যবহার করা যাবে না।
অর্ডার ও পেমেন্ট
১. সঠিক তথ্য: অর্ডার করার সময় আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বরটি সঠিকভাবে দেবেন। না হলে ডেলিভারিতে অনেক ঝামেলা হয়।
২. পেমেন্ট: আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি(ডেলিভারি চার্জ অগ্রিম) বা বিকাশ নগদ ইত্যাদিতে পেমেন্ট করতে পারেন।
৩. অর্ডার কনফার্মেশন: আপনি ডেলিভারি চার্জ বা পণ্যের পুরো দাম পাঠানোর পর অর্ডার নিশ্চিত করে আপনার মোবাইলে SMS যাবে।
ডেলিভারি চার্জ পলিসি
- ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া আবশ্যক: ক্রেতাকে অবশ্যই কমপক্ষে ডেলিভারি চার্জের টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করা ছাড়া আমরা কোনো অর্ডার শিপমেন্ট বা কুরিয়ারে পাঠাই না।
- কেন আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি:
- মাটির জিনিসপত্র ওজনে অনেক ভারী হয় এবং কুরিয়ারে এগুলো সুরক্ষিত রাখার জন্য বিশেষ ও ব্যয়বহুল প্যাকেজিং করতে হয়।
- আমরা লক্ষ্য করেছি যে, অগ্রিম ডেলিভারি চার্জ নেওয়া না হলে অনেক ক্ষেত্রে ক্রেতারা অর্ডারের ব্যাপারে গুরুত্ব দেন না (যেমন: ফোন ধরেন না, বা কোনো কারণ ছাড়াই অর্ডার বাতিল করে দেন)। এতে কুরিয়ারের যাওয়া-আসার খরচ এবং প্যাকেজিং সরঞ্জামসহ আমাদের বড় ধরনের আর্থিক লোকসান গুণতে হয়।
- ডেলিভারি চার্জ অফেরতযোগ্য: অগ্রিম নেওয়া ডেলিভারি চার্জের টাকা সম্পূর্ণরূপে অফেরতযোগ্য (Non-refundable)।
রিটার্ন ও রিফান্ড পলিসি
ডেলিভারির সময় ভাঙা বা ক্ষতিগ্রস্ত পণ্য পাওয়া গেলে তা প্রতিস্থাপন (Replacement) বা অর্থ ফেরত (Refund) পাওয়ার বিস্তারিত নিয়ম ও শর্ত জানতে: 👉 অনুগ্রহ করে আমাদের নিবেদিত রিটার্ন ও রিফান্ড পলিসি পেজটি দেখুন।
আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এই নিয়মগুলোর সাথে একমত পোষণ করছেন। আপনার কোনো পরিবর্তনের পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন।
যোগাযোগের জন্য ইমেইল: support@matirponno.com
অথবা ফোন করুন: +88 018 66 181 650
এই নাম্বারে Whatsapp/Imo ও আছে।