সকল পণ্যসেটমগ

ডেলিভারি চার্জ কেন ওজনের ওপর নির্ভর করে? সহজ হিসাব জানুন

সর্বশেষ সম্পাদনা: ১২ জুলাই, ২০২৬নীতিমালা ও ডেলিভারি

অনলাইনে মাটির জিনিস কেনাকাটা করলে একটা বড় প্রশ্ন থাকে ডেলিভারি চার্জ নিয়ে। অনেকে জিজ্ঞেস করেন, “ভাই, গ্লাসের তো এতো দাম না, ডেলিভারি চার্জ কেন বেশি?” এই প্রশ্নটা খুব স্বাভাবিক। মনে রাখবেন, মাটির জিনিস ওজনে যেমন ভারী, তেমনি এটা প্যাকেজিং করাটাও অনেক ব্যয়বহুল কাজ। যেহেতু কুরিয়ার কোম্পানিগুলো ওজনের ভিত্তিতে ফি নির্ধারন করে, আমরা সেটাই অনুসরণ করি। ডেলিভার চার্জ পুরোটাই কুরিয়ার কোম্পানি পায়, এখানে আমরা ব্যবসা করি না।

আমাদের ডেলিভারি চার্জের সরল হিসাব

আমরা আমাদের কুরিয়ার পার্টনারদের (যেমন: SteadFast, RedX, Pathao বা Paperfly) রেট মেনেই চার্জ নির্ধারণ করি।

১. ১ কেজি ওজন পর্যন্ত: এটি আমাদের প্রাথমিক চার্জ, যা ১২০ টাকা। এর মধ্যে আপনার প্রথম ১ কেজি পণ্যের ডেলিভারি ও আমাদের বিশেষ প্যাকেজিং খরচ অন্তর্ভুক্ত।
২. অতিরিক্ত প্রতি কেজিতে মাত্র ২০ টাকা: ১ কেজির ওপরে আপনার অর্ডারের ওজন যতটুকু বাড়বে, প্রতি কেজিতে মাত্র ২০ টাকা করে অতিরিক্ত যোগ হবে।

শিপিং চার্জ থেকে আমাদের কোনো লাভ বা ব্যবসা করার উদ্দেশ্য নেই। এই পুরো টাকাটি কুরিয়ার কোম্পানি পায়, এখানে আমরা কোনো অতিরিক্ত টাকা নিই না।

ধরুন আপনি অর্ডার করেছেন:

  • আপনার অর্ডারের মোট ওজন ০.৫ কেজি (যেমন: একটা ছোট মগ): আপনার চার্জ হবে ১২০ টাকা
  • আপনার অর্ডারের মোট ওজন ২ কেজি (যেমন: ২-৩ টি প্লেট): প্রথম ১ কেজির জন্য ১২০ + দ্বিতীয় কেজির জন্য ২০ = ১৪০ টাকা
  • আপনার অর্ডারের মোট ওজন ৫ কেজি (বড় কোনো সেট): ১২০ + (৪ * ২০) = মাত্র ২০০ টাকা

ওজনের হিসাব করার পদ্ধতি

কুরিয়ারের নিয়ম অনুযায়ী, ওজনের কোনো অংশ থাকলে সেটাকে পরের পূর্ণ সংখ্যায় ধরা হয়। মানে আপনার অর্ডারের ওজন যদি ১.২ কেজি হয়, কুরিয়ার সেটাকে ২ কেজি হিসেবে চার্জ করবে। এ কারণেই আমরা ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে ওজনের হিসাবটি করে ফেলি যাতে আপনি আগে থেকেই সঠিক দাম জানতে পারেন।

আমাদের নিরাপদ প্যাকেজিং সিস্টেম এবং সঠিক ব্যবহারবিধি সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন কেন আমরা পণ্যের নিরাপত্তার বিষয়ে এত আপোষহীন।

আপনার পছন্দের মাটির পণ্যগুলো অর্ডার করুন নিশ্চিন্ত মনে!

WhatsAppআমাদের সাথে কথা বলুন