মাটির হাঁড়ি বনাম অ্যালুমিনিয়াম: কোনটা নিরাপদ
আজকাল আমাদের রান্নাঘর দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম, স্টিল এবং নন-স্টিকি কুকওয়্যার। অথচ এক সময় মাটির হাঁড়িই ছিল সবার ভরসা। আসুন দেখে নিই স্বাস্থ্যের বিচারে কোনটির পাল্লা ভারী।
অ্যালুমিনিয়াম হাঁড়ির অসুবিধা
অ্যালুমিনিয়াম একটি রিঅ্যাক্টিভ মেটাল। এতে যখন অম্লীয় খাবার (যেমন টমেটো বা লেবু দিয়ে ডাল) রান্না করা হয়, তখন অ্যালুমিনিয়ামের কিছু অংশ খাবারের সাথে মিশে যায়। নিয়মিত অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা খাবার খেলে কিডনি, লিভার এবং হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে বলে অনেক গবেষক মনে করেন।
মাটির হাঁড়ির সুবিধা
১. সুষম তাপমাত্রা: অ্যালুমিনিয়াম খুব দ্রুত গরম হয়ে যায়, ফলে খাবারের পুষ্টিগুণ পুড়ে যাওয়ার ভয় থাকে। অন্যদিকে মাটি ধীরে ধীরে ও সমানভাবে গরম হয়, যাকে বলা হয় ‘সুষম তাপমাত্রা’। এতে খাবারের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন নষ্ট হয় না।
২. লো ফ্যাট কুকিং: মাটির হাঁড়িতে অল্প আঁচে রান্না করলে খাবারের চর্বি অংশ অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং মেদ বাড়ার ঝুঁকি কমে।
৩. নিরাপত্তা: মাটি সম্পূর্ণ অহিংস এবং প্রাকৃতিক। এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা ভারী ধাতুর মিশেল নেই।
সিদ্ধান্ত আপনার
চকচকে অ্যালুমিনিয়াম দেখতে সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মাটির হাঁড়িই শ্রেষ্ঠ। ঐতিহ্যের ছোঁয়া আর সুস্বাস্থ্যের জন্য আজই ফিরে যান মাটির সান্নিধ্যে।
রান্নার জন্য এই হাড়িগুলো আপনার পছন্দ হতে পারে