সকল পণ্য সেট মগ

মাটির জিনিসের যত্ন ও রক্ষণাবেক্ষণ: সারা জীবন নতুনের মতো রাখার উপায়

সর্বশেষ সম্পাদনা: ১৬ জানুয়ারী, ২০২৬ ব্যবহারবিধি ও যত্ন

মাটির জিনিসের প্রতি আমাদের চিরকালই একটা অন্যরকম টান থাকে। কিন্তু অনেকেরই ভয়—“ধোয়ার সময় ভেঙে যাবে না তো?” বা “রান্না করলে ফেটে যাবে?” আসলে মাটির জিনিসের যত্ন নেয়াটা একটু শিল্প। আপনি যদি সামান্য কিছু নিয়ম মেনে চলেন, তবে আপনার প্রিয় বাসনটি আপনার রান্নার ঘরে বংশপরম্পরায় টিকে থাকতে পারে।

ধোয়া-মোছার আসল রহস্য

মাটির জিনিস পরিষ্কার করার জন্য আমাদের নানী-দাদীরা ছাই ব্যবহার করতেন। এখন হয়তো সবার কাছে ছাই নেই, তবে আধুনিক উপায়েও খুব সহজে যত্ন নেয়া যায়।

১. লেবু আর লবণের জাদু: যদি দেখেন বাসনে তেলের জেদি দাগ লেগেছে, এক টুকরো লেবু আর একটু লবণ দিয়ে হালকা করে ঘষে নিন। দেখবেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে।
২. বেকিং সোডা: যদি কোনো খাবারে কড়া গন্ধ থেকে যায়, তবে একটু বেকিং সোডা আর পানি দিয়ে ভিজিয়ে রাখুন। গন্ধে দূর হয়ে যাবে নিমিষেই।
৩. কেমিকেল সাবান এড়িয়ে চলুন: মাটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে। আপনি যদি খুব কড়া লিকুইড সোপ বা সার্ফ ব্যবহার করেন, তবে সেই ছিদ্র দিয়ে সাবানের গন্ধ ভেতরে ঢুকে যেতে পারে। পরে রান্নার সময় সেই গন্ধ খাবারে নাকে আসতে পারে। তাই সাবান এড়িয়ে চলুন বা প্রাকৃতিক পরিষ্কারক ব্যবহার করুন। ভিম বা এ জাতীয় সাবান ব্যবহার করবেন না।

আলমারিতে রাখার নিয়ম

  • গাদা করে রাখবেন না: বড় মাটির প্লেটের ওপর হুট করে অনেকগুলো ছোট প্লেট স্তূপ করে রাখবেন না। মাঝখানে একটা করে পেপার বা নরম কাপড় দিয়ে রাখলে স্ক্র্যাচ পড়ার ভয় থাকে না।
  • পুরোপুরি শুকিয়ে রাখুন: মাটির বাসন আলমারিতে রাখার আগে অবশ্যই রোদে বা বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে। সামান্য পানি বা ভেজা ভাব থাকলে তাতে শেওলা বা সাদা দাগ (mould) পড়ার সম্ভাবনা থাকে।

শেওলা বা সাদা দাগ পড়ে গেলে কি করবেন?

ভয়ের কিছু নেই! সামান্য ভিনেগার আর পানির মিশ্রণ দিয়ে মুছে ধুয়ে রোদে দিন, দেখবেন আগের মতোই সতেজ হয়ে গেছে।

যত্নের ব্যাপারে আরও মৌলিক ধারণা পেতে আমাদের ব্যবহারবিধি পাতাটি একবার পড়ে নিতে পারেন। আর আমাদের থেকে কেনা পণ্যগুলো কত যত্ন করে পাঠিয়েছি তা জানতে পড়ুন প্যাকেজিং ও ডেলিভারি পলিসি

WhatsApp আমাদের সাথে কথা বলুন